ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হককে দেওয়া হয়েছে রিকশা প্রতীক।
বুধবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় আজ সারাদেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।



