৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারে যে আসুক, চীন-বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে : ড. ইউনূস

৩১ জানুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে সরকারই আসুক চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক কাজ চলমান থাকতে হবে। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে ড. ইউনূস স্বাস্থ্য অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন এবং চীন সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনা প্রতিনিধিদল বাংলাদেশে স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। ড. ইউনূস মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্র ধরে চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং জানান যে চীনের প্রেসিডেন্ট তার বই পড়ে নীতিগুলো অনুসরণ করেছেন। তিনি আরও উল্লেখ করেন কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের স্বার্থে দুই দেশের মধ্যকার এই সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকা জরুরি।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬