ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ‘স্পষ্ট কারচুপির’ অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বক্তব্য দেবেন যারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্তমান পরিস্থিতি ও নির্বাচনি ফলাফল নিয়ে বক্তব্য রাখবেন:
- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।
- মনিরা শারমিন, দলের সেক্রেটারি।
এনসিপির নির্বাচনি ফলাফল প্রাপ্ত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে এনসিপি মাত্র ১টি আসনে জয়লাভ করেছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দেবিদ্বার আসনের ১১৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই তিনি জয়লাভ করেছেন।
নির্বাচনি ফলাফল নিয়ে অসন্তোষ এবং অনিয়মের অভিযোগ তুলতেই এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে দলটি।



