১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

৯ মার্চ ২০২৬

বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইদুর রহমানসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক আবু হাসনাত তানাঈম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। আটক হওয়া অন্য একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জেলা পুলিশের একজন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ