১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান জানানো নিয়ে ভুল বোঝাবুঝি খোলাসা করলেন হান্নান

১৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান জানানো নিয়ে সৃষ্ট পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

হান্নান মাসউদ জানান অধিবেশন চলাকালে স্পিকার যখন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার ঘোষণা দেন তখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে থাকেন। রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করলে সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে গেলেও বিরোধী দলের সদস্যরা বসে থেকে প্রতিবাদ চালিয়ে যান। একই সময়ে জাতীয় সংগীত বাজানো শুরু হলেও সাউন্ড সিস্টেমে ত্রুটি থাকায় এবং সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। পরবর্তীতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংগীত বাজার বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানালে বিরোধী দলীয় সকল সদস্য তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন এবং শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে

সর্বশেষ