২০২৭ সালের হজ নিবন্ধনের সময়সূচি ও নিয়মাবলী প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

২৭ জুলাই ২০২৬

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে যে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি প্রস্তুত করা হয়েছে।

হজযাত্রীদের ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নিয়মানুযায়ী প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন এবং পরবর্তীতে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। চূড়ান্ত নিবন্ধনের জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পছন্দের হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করতে হবে। সরকারিভাবে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় এবং বেসরকারি ক্ষেত্রে নিবন্ধিত এজেন্সির নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে।

হজে গমনেচ্ছুকদের জন্য এমন পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকে। এছাড়া স্বাস্থ্যগত সুরক্ষার স্বার্থে ১৫ বছরের কম বয়সী শিশু এবং গুরুতর শারীরিক বা মানসিক রোগে আ’ক্রান্ত ব্যক্তিদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও এ বছর ফিটনেস সনদ প্রদান করা হবে না।

#হজনিবন্ধন #হজ২০২৭ #ধর্মমন্ত্রণালয় #বাংলাদেশসংবাদ #Hajj2027 #HajjRegistration #BangladeshNews #news10 #news10bd

সর্বশেষ