আকিজ বশির গ্রুপে আকর্ষণীয় পদে চাকরি, জেনে নিন আবেদনের বিস্তারিত

৩১ জুলাই ২০২৬

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিভিল (প্রকল্প) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
  • বিভাগ: সিভিল (প্রকল্প)
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: স্ট্রাকচারাল ডিজাইনের অভিজ্ঞতা (বিশেষ করে আরসিসি ও শিল্প-কারখানার ভবন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির শর্তাবলি ও সুযোগ-সুবিধা

  • চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।
  • কর্মস্থল: ঢাকা (বনানী)
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীরা অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।

  • আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই
  • আবেদনের শেষ সময়: ০৪ আগস্ট

সর্বশেষ