১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

৩০ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় খতমে কোরআন এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে জোহরের নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিভিন্ন হল ও ইউনিট কমিটির নেতারা।

এ ছাড়াও দোয়া মাহফিলে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুজাদ্দেদী আলফেসানী ও তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলাম

সবার উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার শিগগিরই আরোগ্য লাভ কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ