আমজনতার দল ও জনতার দল—নতুন এই দুই রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দল দুটির বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে তা জানাতে আহ্বান জানিয়েছে ইসি। আপত্তি জানানোর শেষ সময় ৯ ডিসেম্বর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত দাবি ও আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
- আমজনতার দল তাদের নির্বাচনী প্রতীক হিসেবে প্রজাপতি চেয়েছে,
- আর জনতার দল প্রতীক হিসেবে কলম দাবি করেছে।
দল দুটিকে নিবন্ধন প্রদানের বিষয়ে কেউ আপত্তি জানাতে চাইলে নির্ধারিত সময়সীমার মধ্যে লিখিতভাবে ইসিকে জানানোর অনুরোধ করা হয়েছে।



