১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

পাকিস্তানে চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা। বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ (ARY News) শনিবার (২ মে) এ তথ্য প্রকাশ করেছে।

চাঁদ দেখার বৈজ্ঞানিক বিশ্লেষণ বিশেষজ্ঞদের দেওয়া তথ্যমতে, ১৬ ও ১৭ মে মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকবে। যদি ওই দিন আবহাওয়া অনুকূলে থাকে, তবে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ঈদের সম্ভাব্য তারিখসমূহ

  • ২৭ মে (১০ জিলহজ): যদি ১৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
  • ২৮ মে (১০ জিলহজ): ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৯ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ২৭ মে ঈদের ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে পাকিস্তানের কেন্দ্রীয় ‘রুয়েত-এ-হিলাল কমিটি’। মূলত ধর্মীয় বিধি মোতাবেক চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

সর্বশেষ