২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্য দলকে গোনার টাইম নেই : সিলেট উপদেষ্টা

২০ জানুয়ারি ২০২৬

চলমান বিপিএলের প্রথম এলিমিনেটর ম্যাচকে কেন্দ্র করে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট টাইটান্স। ম্যাচ চলাকালে গণমাধ্যমে কথা বলেছেন ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

মঙ্গলবার প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার দিনে ম্যাচ ভেন্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেট টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

এর আগে বিপিএল নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেও এদিন নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। ফাহিম বলেন, সিলেটের শক্তি তাদের ঐক্য ও আবেগে। তাঁর ভাষায়, অন্য কোনো দল নিয়ে ভাবার সময় তাঁদের নেই। সিলেটের মানুষের দোয়া ও শাহজালালের মাটির শক্তিতে ভর করেই তাঁরা এগিয়ে যেতে চান। এবার শিরোপা নিয়েই সিলেটে ফেরার প্রত্যাশার কথাও জানান তিনি এবং ২৩ তারিখ সিলেটে উদ্‌যাপনের আমন্ত্রণ রাখেন।

সিলেট টাইটান্স ফাইনালে উঠলে সমর্থকদের মিরপুরে আনার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন ফাহিম আল চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজন হলে আকাশপথের পাশাপাশি বাস সার্ভিসেও সমর্থকদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে বিপিএল নিয়ে সমালোচনামূলক মন্তব্য প্রসঙ্গে ফাহিম বলেন, সবকিছু ঠিক আছে—এমন কথা বলা হলেও বাস্তবতায় অনেক ঘাটতি রয়েছে। তাঁর মতে, উন্নতির জায়গা এখনো রয়ে গেছে।

সর্বশেষ