৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্ষয়ের গাড়ি দুর্ঘটনায় কাকে গ্রেপ্তার করল পুলিশ?

২১ জানুয়ারি ২০২৬

বলিউড তারকা অক্ষয় কুমারের নিরাপত্তা বহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে মুম্বাই পুলিশ। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে রাধেশ্যাম রাই নামের এক মার্সিডিজচালককে গ্রেপ্তার করেছে জুহু থানা পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, জনবহুল রাস্তায় অসাবধানভাবে গাড়ি চালানোর সময় ওই মার্সিডিজ প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে অক্ষয় কুমারের নিরাপত্তা বহরের একটি গাড়ির ওপর পড়ে, যা গিয়ে ধাক্কা খায় অভিনেতার এসইউভিতে।

দুর্ঘটনার সময় গাড়িতে অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্না উপস্থিত ছিলেন। বিদেশ সফর শেষে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথেই এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে তারা দুজনই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬