২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছেলের অভিযোগের পর মুখ খুললেন ডেভিড বেকহ্যাম

২১ জানুয়ারি ২০২৬

ডেভিড বেকহ্যাম ও তার বড় ছেলে ব্রুকলিন বেকহ্যামের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছেই। বাবা-মায়ের বিরুদ্ধে ব্রুকলিনের দীর্ঘ অভিযোগের পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন ইংল্যান্ড ফুটবলের এই কিংবদন্তি।

মঙ্গলবার এক অনুষ্ঠানে বেকহ্যাম বলেন, সন্তানদের ভুল করাটা স্বাভাবিক এবং সেটাই শেখার অংশ। ইউনিসেফের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, শিশুদের সচেতন করে গড়ে তোলার যে দৃষ্টিভঙ্গি তিনি লালন করেন, তা নিজের সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুকলিন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাবা-মা তাকে নিয়ন্ত্রণ করেছেন এবং আপাতত পারিবারিক সম্পর্ক ঠিক করার কোনো ইচ্ছা নেই তার। তবে এসব অভিযোগ নিয়ে ডেভিড বা ভিক্টোরিয়া বেকহ্যাম সরাসরি বিস্তারিত মন্তব্য করেননি।

সর্বশেষ