বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৪টি ক্যাটাগরিতে ১২৬টি অস্থায়ী পদে এই নিয়োগ দেওয়া হবে। স্নাতক থেকে শুরু করে এসএসসি পাস প্রার্থীরাও যোগ্যতাসাপেক্ষে বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ সময়সীমা
- আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)।
- আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা (একনজরে)
| পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
| সহকারী ব্যবস্থাপক (জেনারেল, ভল্ট, এক্সামিনেশন) | ৮টি | ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর। |
| সহকারী ব্যবস্থাপক (উৎপাদন) | ১টি | বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল)। |
| অফিসার (জেনারেল, এক্সামিনেশন) | ৮টি | ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর। |
| অফিসার (উৎপাদন) | ৬টি | সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। |
| উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ, সিভিল) | ২টি | সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। |
| সহকারী, প্রোডাকশন ও ইন্টারনাল চেকার | ৩৩টি | এইচএসসি বা সমমান। |
| পরীক্ষক | ২৭টি | এইচএসসি বা সমমান। |
| গাড়িচালক ও ফর্ক লিফট অপারেটর | ৭টি | এসএসসি পাস ও ড্রাইভিং লাইসেন্স। |
| নিরাপত্তাপ্রহরী (পুরুষ ও নারী) | ১০টি | এসএসসি (ন্যূনতম দ্বিতীয় বিভাগ)। |
| জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য | ১৮টি | এসএসসি বা সমমান (ভোকেশনাল অগ্রাধিকার)। |
বয়সসীমা
১ ডিসেম্বর ২০২৫ তারিখে নবম ও দশম গ্রেডের পদের জন্য ২১-৩২ বছর এবং ১৬ ও ২০তম গ্রেডের পদের জন্য ১৮-৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকা (অফেরতযোগ্য) প্রদান করতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদনের লিঙ্কের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নিয়োগ পোর্টাল ভিজিট করুন।



