২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

২৯ জানুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, পরিকল্পিতভাবে জঙ্গি নাটক সাজিয়ে ওই তরুণদের হত্যা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালায়। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচিত ওই অভিযানে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ