বিশ্বের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭ সালের ‘হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম’–এর আবেদন আহ্বান করেছে। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপে বিশ্বের যেকোনো দেশের উদীয়মান গবেষকেরা আবেদন করার সুযোগ পাবেন।
নির্বাচিত ফেলোরা প্রতিবছর ৮০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৯৮ লাখ টাকার বেশি স্টাইপেন্ড পাবেন। এ ছাড়া গবেষণা পরিচালনা ও ভ্রমণ ব্যয়ের জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার অনুদান দেওয়া হবে এবং স্বাস্থ্যবিমাসহ আধুনিক গবেষণা সুবিধা পাওয়া যাবে।
আবেদনের জন্য গবেষকদের পিএইচডি ডিগ্রি ২০২৬ সালের ৩১ জুলাইয়ের পর সম্পন্ন হতে হবে এবং বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীরা হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।



