বিকেলেও সোনার দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা

২ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের প্রভাবে বাংলাদেশের বাজারে সোনার দাম এক দিনে দুই দফায় কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রথম দফায় এবং বিকেলে দ্বিতীয় দফায় এই দাম কমানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকেলের সংশোধনীর পর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা কমে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় দাঁড়িয়েছে। এর আগে সকালে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে এক দিনেই সোনার দাম ভরিতে ১২ হাজার ১৪ টাকা কমেছে।

আজকের (২ ফেব্রুয়ারি) নির্ধারিত সোনার বাজারদর (ভরিপ্রতি):

সোনার মান (ক্যারেট)নতুন মূল্য (টাকা)সকালে নির্ধারিত মূল্য (টাকা)
২২ ক্যারেট২,৪৫,৭৬০২,৫১,১৮৪
২১ ক্যারেট২,৩৪,৫৬৩২,৩৯,৭৫৪
১৮ ক্যারেট২,০১,০৮৭২,০৫,৫২০
সনাতন পদ্ধতি১,৬৪,৫২১১,৬৮,১৯৫

রুপার বর্তমান দাম:

সোনার দামের পাশাপাশি আজ রুপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (২২ ক্যারেট) রুপার দাম এখন ৬,৩৫৬ টাকা

গহনা কেনার ক্ষেত্রে বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি (মেকিং চার্জ) অতিরিক্ত যুক্ত হবে। তবে ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরির তারতম্য হতে পারে।

সর্বশেষ