৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরিতে লঙ্কান পেসার

২ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেট দল বড় দুঃসংবাদের মুখে পড়েছে। ইনজুরির কারণে দলের ডানহাতি পেসার এহসান মালিঙ্গা ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ হার নিশ্চিত হয়েছে লঙ্কানদের। সিরিজের শেষ ম্যাচে গত রোববার (১ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে মাঠে নামে শ্রীলঙ্কা।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির বিরতির পর খেলা শুরু হলে প্রথম ওভার করতে আসেন মালিঙ্গা। তবে বল ছাড়ার মুহূর্তেই তার বাম কাঁধে চোট লাগে। তীব্র যন্ত্রণায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই ডেলিভারিটি কোমরের ওপর দিয়ে যাওয়ায় আম্পায়ার ‘নো বল’ ঘোষণা করেন।

চোট পাওয়ার পর মালিঙ্গাকে দ্রুত কলোম্বোতে পাঠানো হয়েছে। সেখানে আজ সোমবার তার কাঁধের এমআরআই স্ক্যান হওয়ার কথা রয়েছে।

প্রাথমিক চিকিৎসা মূল্যায়নে জানা গেছে, এই ইনজুরি থেকে সেরে উঠতে মালিঙ্গার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বিশ্বকাপ শুরুর আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, আসন্ন টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬