৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে এবার রোজা কত ঘণ্টা?

৫ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন শীত মৌসুমেই পবিত্র রমজান মাস পালন করবেন সৌদি আরবের মুসলমানরা। এর ফলে চলতি বছর দেশটিতে রোজার সময় আগের তুলনায় কিছুটা কম হবে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, সৌদি আরবে এবারের রমজানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।

সৌদি আরবের বিশিষ্ট জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানান, ১৪৪৭ হিজরি সনের রমজান শীতকালে শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে ছোট থাকবে। এতে করে সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় রোজা রাখা অনেক বেশি স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পূর্ববর্তী বছরগুলোতে রমজান গ্রীষ্মকালে হওয়ায় দীর্ঘ সময় রোজা রাখতে হয়েছে এবং প্রচণ্ড গরমের কারণে অনেকের জন্য তা শারীরিকভাবে কষ্টকর হয়ে উঠেছিল। তবে ২০২৬ সালে সেই চিত্র বদলাবে।

বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ের রোজা এবং শীতল আবহাওয়া মুসল্লিদের ইবাদতে আরও মনোযোগী হতে সহায়তা করবে। বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল আদায়ে আরাম অনুভূত হবে।

সর্বশেষ