১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘনিষ্ঠ শীর্ষ চার রাজনীতিবিদ গ্রেপ্তার

৯ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে চারজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আন্দোলনের সুযোগ নিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। রোববার পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনই দেশটির পরিচিত সংস্কারপন্থী রাজনীতিবিদ। তারা হলেন রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে থাকা অবস্থায় এই ব্যক্তিরা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম চালিয়েছেন। ইরানের রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আজার মানসুরির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের গোয়েন্দা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। এছাড়া দলটির আরও কয়েকজন শীর্ষ নেতাকে তলব করা হয়েছে বলেও জানা গেছে।

সর্বশেষ