১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের প্রতিনিধিদল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে।

নির্বাচন সংক্রান্ত তথ্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী, আজ সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

সর্বশেষ