২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলা ও সংঘর্ষ

১ মার্চ ২০২৬

করাচি, পাকিস্তান: পাকিস্তানে ইরানের সমর্থনে আয়োজিত বিক্ষোভে করাচিস্থ মার্কিন কনস্যুলেটের সামনে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আট জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার করাচি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক শ বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেট ঘেরাও করার চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থা মুহাম্মদ আমিন বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহত আট জনের মরদেহ করাচির সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতদের বেশির ভাগের শরীরেই গুলির আঘাত রয়েছে।

বিক্ষোভের এক পর্যায়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। আল জাজিরার ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল বিক্ষোভকারী কনস্যুলেট ভবনের কমপাউন্ডের ভেতরে ঢুকে পড়েন এবং একজনকে ভবনের একটি জানালায় আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

সর্বশেষ