১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ মার্চ ২০২৬

রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার এই বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি উপজেলার তথ্য যাচাই-বাছাইয়ের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ণয় করে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। তথ্য যাচাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিটি পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা ও জীবনযাত্রার মান বিবেচনা করে স্বচ্ছতার সাথে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সর্বশেষ