২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ মার্চ ২০২৬

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকা শহরে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য জানান।

ভলান্টিয়ার ও উদ্ধার পরিকল্পনা মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের প্রেক্ষিতে উপকূলীয় এলাকার মডেলে ঢাকায় এই বিশাল সংখ্যক স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভূমিকম্পের সময় দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য শহরের বিভিন্ন খেলার মাঠ ও স্কুলগুলোকে আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরঞ্জাম ক্রয় ও ফলোআপ উদ্ধার সক্ষমতা বাড়াতে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের ওপর জোর দেওয়া হয়েছে। ত্রাণমন্ত্রী বলেন, “আমরা কিছু সরঞ্জাম কিনে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসকে দিয়েছি। সচেতনতা বৃদ্ধিতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১১ তারিখ এই কাজের ফলোআপ নিয়ে পুনরায় বৈঠক করা হবে।”

দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ দুর্যোগ ব্যবস্থাপনায় ১৮০ দিনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজউকের আওতাভুক্ত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন অপসারণের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রী।

সর্বশেষ