জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (২ মার্চ) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হয়। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির নেতৃত্বে যারা আছেন: নবগঠিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন এবং উপপ্রধান হিসেবে মনোনীত হয়েছেন সারোয়ার তুষার।
কমিটির সদস্যরা হলেন: মনিরা শারমিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদুল হক, জহিরুল ইসলাম মুসা, আরমান হোসাইন, ইশতিয়াক আকিব ও মুনা হাফসা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া সমন্বয় ও তদারকির লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।



