খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন

২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে শুধু বিএনপি নয়, দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষও উদ্বেগ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে তার বাসায় পবিত্র কোরআন খতম ও সদকায়ে জারিয়ার অংশ হিসেবে ছাগল জবাইয়ের আয়োজন দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি দেশবাসীকে যার যার অবস্থান থেকে খালেদা জিয়ার আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

রিজভী বলেন, নানা চক্রান্তের মাধ্যমে খালেদা জিয়াকে রাজনীতি ও দেশবাসী থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তবুও তিনি দৃঢ়তা ও সাহস নিয়ে সবসময় মানুষের পাশে থেকেছেন। দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বেগম জিয়ার আপসহীন ভূমিকা ব্যর্থ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ