প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার (২১ মার্চ) পর্যায়ক্রমে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (২০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বায়তুল মোকাররমে জামাতের সময়সূচি ও ইমামগণ:
- প্রথম জামাত (সকাল ৭টা): ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
- দ্বিতীয় জামাত (সকাল ৮টা): ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
- তৃতীয় জামাত (সকাল ৯টা): দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।
- চতুর্থ জামাত (সকাল ১০টা): ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।
- পঞ্চম ও শেষ জামাত (সকাল ১০:৪৫ মিনিট): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
যেকোনো কারণে নির্ধারিত ইমাম উপস্থিত হতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে মসজিদ কর্তৃপক্ষ।



