৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আরব আমিরাতে ৬ দিনের লম্বা ছুটি: জানা গেল পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

৭ এপ্রিল ২০২৬

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটিরও অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরব আমিরাত সরকারের তথ্যমতে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ মে থেকে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস ‘জিলহজ’ শুরু হতে পারে। সেই অনুযায়ী, আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ (আরাফাত দিবস)।

ছুটির বিস্তারিত: পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দেশটির বাসিন্দারা টানা ছয় দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। অর্থাৎ আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশটিতে সরকারি ছুটি কার্যকর থাকবে।

সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি মাস ও উৎসবের তারিখ নির্ধারিত হয়। তবে সম্ভাব্য এই তারিখ ধরেই দেশটিতে ছুটির ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে।

সর্বশেষ