সরকার ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির সদস্যবৃন্দ:
- আহ্বায়ক: ফকির মাহবুব আনাম (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী)
- সদস্য: সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী)
- সদস্য: ড. খলিলুর রহমান (পররাষ্ট্রমন্ত্রী)
- সদস্য: জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচারমন্ত্রী)
- সদস্য: মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী)
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই বিশেষ কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।



