মেসির পোস্টে গাভির মন্তব্য ভাইরাল, কী লিখলেন বিশ্বজয়ী স্প্যানিশ তরুণ তুর্কি

২১ জুলাই ২০২৬

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর কষ্ট ভুলে সমর্থকদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হারের বিষাদ আর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করা সেই পোস্টে ফুটবলপ্রেমীদের পাশাপাশি নজর কেড়েছে বিশ্বজয়ী স্প্যানিশ তরুণ তুর্কি গাভির একটি মন্তব্য।

প্রতিপক্ষ দলের খেলোয়াড় হয়েও মেসির পোস্টের নিচে ২১ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার লেখেন, ‘সব সময় নাম্বার ওয়ান’। সংক্ষিপ্ত হলেও তরুণ তারকার এমন শ্রদ্ধাবোধ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়ায়।

নিউজার্সিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয় মেসিকে। ফাইনালে স্পেনের শক্ত রক্ষণের সামনে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি আর্জেন্টাইন জাদুকরকে। ম্যাচ শেষে চোখের পানিতে মাঠ ছাড়লেও পরের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে তিনি স্পেনের জয়ে শুভকামনা জানান এবং সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

শিরোপা হাতছাড়া হলেও ব্যক্তিগত পরিসংখ্যানে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে (৮টি)। এছাড়া ২১ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলেন তিনি।

সর্বশেষ