১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১১ জুন ২০২৬

দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে নতুন এই সময়ের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা হবে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল ও মার্কেট খোলা রাখার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ঈদ শেষ হতেই সরকারি নির্দেশনায় আবার সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করার নিয়ম চালু করা হয়। ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে এবার সেই সময় বৃদ্ধি করে রাত ৯টা পর্যন্ত করা হলো।

সর্বশেষ