১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতে ইরানি হামলায় নিহতদের তালিকা প্রকাশ প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশিও

১৮ মার্চ ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতদের নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এই হামলায় ছয়জন প্রবাসী এবং দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্যসহ মোট ৮ জন প্রাণ হারিয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ছয় প্রবাসীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। নিহত প্রবাসীরা হলেন:

  • আহমেদ আলী (বাংলাদেশ)
  • আলা নাদের আওনি (ফিলিস্তিন)
  • মুরিব জামান নিজার (পাকিস্তান)
  • মুজাফফর আলী গুলাম (পাকিস্তান)
  • ইসমাইল সলিম খান (পাকিস্তান)
  • দিবাস শ্রেষ্ঠ (নেপাল)

এছাড়া কর্তব্যরত অবস্থায় নিহত সশস্ত্র বাহিনীর দুই সদস্য হলেন— সাঈদ রাশিদ হামাদ আল বালুশিআলী সালেহ ইসমাইল আল তুনাইজি

আমিরাত কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই হামলায় মোট ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, ফিলিস্তিন, মিশর, ফিলিপাইন, সুদান ও ইথিওপিয়াসহ বিশ্বের অন্তত ২৯টি দেশের নাগরিক রয়েছেন। বর্তমানে আহতদের সুচিকিৎসা চলমান রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সর্বশেষ