২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশ দলকে টুর্নামেন্টে না রাখার পাশাপাশি দেশের ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। সোমবার ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের জানানো হয় তারা ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কভার করার জন্য কোনো স্বীকৃতিপত্র পাবেন না। আইসিসি জানিয়েছে যেহেতু বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না তাই বাংলাদেশের সাংবাদিকদের টুর্নামেন্ট কভার করার অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয় বরং বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। এই সিদ্ধান্তের ফলে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ১৯৯৯ সালে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণের পর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল। দল না থাকা সত্ত্বেও সাংবাদিকদের ওপর আইসিসির এমন নিষেধাজ্ঞা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ