৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসা ও কনস্যুলার সেবা নিয়ে ১৩ দেশের জরুরি যৌথ নির্দেশনা

৮ এপ্রিল ২০২৬

ভিসা, পারমিট এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রত্যাশীদের জন্য অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ ১৩টি দেশ যৌথভাবে একটি বিশেষ দাপ্তরিক নির্দেশনা জারি করেছে। বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনাটি প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

নির্দেশনায় যা বলা হয়েছে: বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভিসার আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদনকারীদের বিশেষ কিছু বিষয়ে সতর্ক করা হয়েছে:

  • জালিয়াতি থেকে সাবধান: কোনোভাবেই জাল কাগজপত্র ব্যবহার করা যাবে না।
  • এজেন্ট প্রসঙ্গে সতর্কতা: অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • লেনদেনে সতর্কতা: অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তা: দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে আবেদন বিলম্বিত হওয়া ছাড়াও আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে নিষেধাজ্ঞা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।

বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে যে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো নির্দিষ্ট এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ