ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের প্রার্থীর তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠপর্যায়ের নেত্রীদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি জোটের জন্য বরাদ্দকৃত ৩৬টি আসনের বিপরীতে মনোনীত প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করা হয়।
বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন যারা: ১. সেলিমা রহমান, ২. শিরিন সুলতানা, ৩. রাশেদা বেগম হিরা, ৪. রেহানা আক্তার রানু, ৫. নেওয়াজ হালিমা আর্লি, ৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন, ৭. বিলকিস ইসলাম, ৮. শাকিলা ফারজানা, ৯. হেলেন জেরিন খান, ১০. নিলুফার চৌধুরী মনি, ১১. নিপুণ রায় চৌধুরী, ১২. জেবা আমিন খান, ১৩. মাহমুদা হাবিবা, ১৪. সাবিরা সুলতানা, ১৫. সানসিলা জেবরিন, ১৬. সানজিদা ইসলাম তুলি, ১৭. সুলতানা আহমেদ, ১৮. ফাহমিদা হক, ১৯. আন্না মিঞ্জ, ২০. সুবর্ণা শিকদার, ২১. শামীম আরা বেগম স্বপ্না, ২২. শাম্মী আক্তার, ২৩. ফেরদৌসী আহমেদ, ২৪. বিথীকা বিনতে হুসাইন, ২৫. সুরাইয়া জেরিন, ২৬. মানছুরা আক্তার, ২৭. জহরত আদিব চৌধুরী, ২৮. মমতাজ আলম, ২৯. ফাহিমা নাসরিন, ৩০. আরিফা সুলতানা, ৩১. সানজিদা ইয়াসমিন, ৩২. শওকত আর আক্তার, ৩৩. মাধবী মারমা, ৩৪. সেলিনা সুলতানা, ৩৫. রেজেকা সুলতানা এবং ৩৬. নাদিয়া পাঠান পাপন।
নির্বাচন কমিশনের সময়সূচি: নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামীকাল ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে এবং আপিল নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। উল্লেখ্য, এবারের সংসদীয় আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট ৩৬টি এবং জামায়াতে ইসলাম জোট ১৩টি আসন পাচ্ছে।



