১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে ও সন্তান নিয়ে প্রশ্নের মুখে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, জন্ম-মৃত্যু এবং বিয়ে সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তাই এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করা অত্যন্ত অশোভন।

প্রভা বলেন, অনেক সময় ভক্তদের সঙ্গে দেখা হলে তারা কোনো ভদ্রতা ছাড়াই সরাসরি বিয়ে না করা নিয়ে প্রশ্ন করেন, যা অত্যন্ত দৃষ্টিকটু। তার মতে, আল্লাহ তার স্ট্রাগল জানেন এবং মানুষের কাছে তার সবকিছুর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। প্রতিটি মেয়েই দিনশেষে একটি সুন্দর সংসার ও স্বামী-সন্তান চায়, কিন্তু সবকিছুই সময়ের ওপর নির্ভরশীল।

তিনি আরও উল্লেখ করেন যে, যারা বর্তমানে টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, এ ধরনের প্রশ্ন তাদের মনে আরও কষ্ট দেয়। সন্তান সৃষ্টিকর্তার দান এবং আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা সন্দেহ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

সর্বশেষ