২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৫৩তম জন্মদিন আজ

২৪ এপ্রিল ২০২৬

ক্রিকেট ইতিহাসের মহানায়ক শচীন টেন্ডুলকার আজ ৫৩ বছরে পা দিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিশেষ এই দিনটি মুম্বাইয়ের নিজ বাসভবনে পরিবার ও অগণিত ভক্তদের ভালোবাসায় উদযাপন করেন ‘মাস্টার ব্লাস্টার’।

পরিবারের সঙ্গে শুরু, ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ জন্মদিনের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মা, স্ত্রী অঞ্জলি এবং পোষা কুকুরের সঙ্গে ছবি শেয়ার করে শচীন আবেগঘন বার্তায় লিখেন, “মা, অঞ্জলি আর এই দুষ্টুর সঙ্গে দিনটা শুরু, এর চেয়ে বেশি আর কী চাই!” প্রিয় ক্রিকেটারের জন্মদিন ঘিরে সকাল থেকেই তার বাসার সামনে জড়ো হন শত শত ভক্ত। ভক্তদের নিরাশ না করে তাদের সামনেই কেক কাটেন এবং সেলফি ও অটোগ্রাফ দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন তিনি।

রেকর্ডের রাজপুত্র ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে রানের এভারেস্ট জয় করেছেন। তার ঝুলিতে থাকা কিছু অনন্য রেকর্ড:

  • আন্তর্জাতিক ক্যারিয়ার: ৩৪,৩৫৭ রান (ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ)।
  • টেস্ট ক্রিকেট: রেকর্ড ২০০টি ম্যাচে ১৫,৯২১ রান ও ৫১টি সেঞ্চুরি।
  • ওয়ানডে ক্রিকেট: রেকর্ড ১৮,৪২৬ রান ও ৪৯টি সেঞ্চুরি।
  • অনন্য মাইলফলক: এক ক্যালেন্ডার বছরে (১৯৯৮ সালে) ১,৮৯৪ রান ও ৯টি সেঞ্চুরির রেকর্ড যা আজও অক্ষুণ্ণ।

পরিসংখ্যানে শচীন ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেন্ডুলকার ৭৬ বার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। সব ফরম্যাট মিলিয়ে তার রয়েছে ২৬৪টি হাফ-সেঞ্চুরি এবং ৪,০৭৬টি চার মারার রেকর্ড। ক্রিকেটের ইতিহাসে ১০০টি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তিনি।

ক্রিকেটপ্রেমীদের কাছে ‘ক্রিকেটের ঈশ্বর’ হিসেবে পরিচিত এই কিংবদন্তি মাঠ থেকে বিদায় নিলেও আজও কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে আছেন।

সর্বশেষ

২৪ এপ্রিল ২০২৬
২৪ এপ্রিল ২০২৬