২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্লাসে উপস্থিতি ও পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা

২৩ মে ২০২৬

শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি এবং ইনকোর্স পরীক্ষার নম্বরের বিষয়ে কঠোর নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন থেকে কোনো শিক্ষার্থী ক্লাসে পর্যাপ্ত উপস্থিত না থাকলে এবং ইনকোর্স পরীক্ষায় নির্দিষ্ট নম্বর না পেলে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন না।

২০২৫ সালের স্নাতক (সম্মান) তৃতীয়বর্ষের পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ইনকোর্স ও উপস্থিতির নতুন নম্বর বণ্টন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ইনকোর্স পরীক্ষার মোট ২০ নম্বরের বিভাজন হবে নিম্নরূপ:

  • ইনকোর্স পরীক্ষা: ১৫ নম্বর
  • ক্লাসে উপস্থিতি: ৫ নম্বর

ফরম পূরণের জন্য যেসব শর্ত মানতেই হবে:

  • উপস্থিতির নম্বর: ক্লাসে উপস্থিতির জন্য নির্ধারিত ৫ নম্বরের মধ্যে একজন শিক্ষার্থীকে ন্যূনতম ৩ নম্বর পেতেই হবে। এই নম্বর না পেলে ওই শিক্ষার্থী ফরম পূরণের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • শতকরা উপস্থিতি: চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হলে একজন পরীক্ষার্থীকে ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ (60%) উপস্থিত থাকতে হবে।
  • পরীক্ষার নম্বর: শিক্ষার্থীদের দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অবশ্যই ৪০ শতাংশ (40%) হতে হবে। গড় নম্বর এর কম হলে কোনোভাবেই ফরম পূরণ করা যাবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই শর্তগুলোর কোনো একটি পূরণ না হলে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না।

সর্বশেষ