২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন যেভাবে

২৪ মে ২০২৬

ব্যাংকিং খাতে আকর্ষণীয় বেতনে চাকরি খুঁজছেন এমন পেশাদারদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘হেড অব অডিট/চিফ অডিট অফিসার’ পদে বিশাল বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণ নির্বাহী ক্ষমতাসহ জেনারেল ম্যানেজার পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: হেড অব অডিট/চিফ অডিট অফিসার
  • পদসংখ্যা: ১টি
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এফসিএ (FCA) হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে (আর্টিকেলশিপসহ) কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৫ বছর কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অডিট কার্যক্রমে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বাণিজ্যিক ব্যাংকের অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা

২১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে কোনো বাণিজ্যিক ব্যাংকে সরাসরি অডিট কাজের অভিজ্ঞতা থাকলে বয়সসীমা শিথিল করে সর্বোচ্চ ৬২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে।

বেতন-ভাতা ও চুক্তির মেয়াদ

  • মাসিক বেতন: ৪,৩০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)।
  • নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছর)।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২১ জুন ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে:

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

সর্বশেষ