১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির সুযোগ,আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন

১৭ জুন ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে জন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০তম গ্রেডের ২টি শূন্য পদে মোট ১৯ জন কর্মী নিয়োগ দেবে। গত ১৫ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। আগামী ২১ জুন সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

পদের বিবরণ ও যোগ্যতা

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৫টি
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় পারদর্শী হতে হবে।

২. পদের নাম: অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১৪টি
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের অন্যান্য শর্তাবলী

  • চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
  • আবেদনের বয়স: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী)।
  • প্রার্থিতা: যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

আবেদন ফি ও নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

  • ১ নম্বর পদের জন্য ফি: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ২ নম্বর পদের জন্য ফি: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
  • অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ফি: সব পদের ক্ষেত্রে ৫৬ টাকা।

আবেদনের যোগ্যতা, অনলাইন ফরম পূরণ এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত নিয়োগ পোর্টালে ভিজিট করুন।

সর্বশেষ