দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৩১, নতুন শনাক্ত ৭৯

২৯ জুলাই ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৯ জনে।

এ ছাড়া একই সময়ে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনে।

সর্বশেষ