২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে যাবে কিনা চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ

১৯ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি তাঁরা আস্থা রাখতে পারছেন না। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি হওয়ার পরও অনেক প্রার্থীকে ইসি ছাড় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনের আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের কর্মসূচিকে তিনি একটি ‘নাটক’ এবং কমিশনকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।

আসিফ মাহমুদের দাবি, রায়ের ঠিক আগমুহূর্তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনারদের দীর্ঘ বৈঠক নিরপেক্ষ রায়ের সুযোগকে নষ্ট করেছে। তিনি এই ঘটনাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করেন। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে দাবি করে তিনি জানান, এমন পরিবেশে এনসিপি নির্বাচনে যাবে কিনা, তা এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে।

সর্বশেষ