৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি

২০ জানুয়ারি ২০২৬

ছোট পর্দার আলোচিত জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল আবারও দর্শকদের নজর কেড়েছেন। তবে এবার নাটকের দৃশ্য নয়, বরং শুটিং সেটের একটি মজার মুহূর্ত ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।

পর্দায় দারুণ রসায়নের জন্য পরিচিত জোভান ও কেয়া পায়েলকে সম্প্রতি দেখা যাচ্ছে একেবারে ভিন্ন এক রূপে। বিশেষ করে কেয়া পায়েলের এলোমেলো চুল, সাধারণ পোশাক আর ‘পাগলী’ চরিত্রের লুক সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এই আবহেই নতুন করে আলোচনায় এনেছেন জোভান নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে সেই ‘পাগলী’ সাজেই মন দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল।

ছবির ক্যাপশনে জোভান রসিকতা করে লেখেন, ‘পাগলিটাকে উদ্ধার করে ভাত খেতে দিয়েছি, বলছিল ভাত না—বিরিয়ানি খাবে।’ অভিনেতার এমন মজার মন্তব্যে ভক্তরাও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, চরিত্র যেমনই হোক, খাবারের পছন্দে রাজকীয়তা ঠিকই বজায় আছে।

এর আগেও জোভান একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে দেখা যায়। সেই ভিডিওতে জোভানের দিকে তেড়ে এসে কেয়াকে বলতে শোনা যায়, ‘এক্কেরে খাইয়ালামু কিন্তু!’—যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়।

মূলত এসব দৃশ্য একটি নতুন নাটকের শুটিং থেকে নেওয়া। নাটকের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, পর্দার বাইরে জোভান ও কেয়া পায়েলের এই খুনসুটি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, পর্দায় এই ভিন্নধর্মী চরিত্র ও দুজনের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন তারা।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬