দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সর্বমোট দর পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুসের নির্ধারিত নতুন এই মূল্য অনুযায়ী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সোনা বিক্রি হচ্ছে।
সবশেষ সমন্বয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
আজকের সোনার দরপত্র (ভ্যাটসহ প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
- ২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮০ ২৬৭ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের বাজারে এই নতুন মূল্য তালিকা কার্যকর থাকবে।



