২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘হয়তো আমাদের কপালের দোষ’ শান্তর আক্ষেপ

২১ জানুয়ারি ২০২৬

চলতি বিপিএলের প্লে-অফের প্রথম দিনে দুই ম্যাচই হয়েছে লো স্কোরিং। মিরপুরের উইকেট নিয়ে শুরু হয়েছে নতুন করে সমালোচনা। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হারের পর রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টি-টোয়েন্টির জন্য এই উইকেট মোটেও উপযোগী নয়।

উইকেট পরিবর্তন না হওয়ার দায় কার—এমন প্রশ্নে শান্ত বলেন, ‘হয়তো এটা আমাদের কপালের দোষ।’ তার মতে, পুরো ৪০ ওভারে ব্যাটারদের জন্য উইকেট ছিল অত্যন্ত কঠিন, দেশি-বিদেশি সবাই ভুগেছে।

চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদীও জয় পেলেও উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, কিউরেটর বদল হলেও প্রত্যাশিত টি-টোয়েন্টি উইকেট পাওয়া যায়নি।

এর আগে এলিমিনেটর ম্যাচ শেষে রংপুর রাইডার্স অধিনায়ক লিটন দাসও উইকেটের সমালোচনা করেন। তার মতে, ডু-অর-ডাই ম্যাচে এমন বোলার সহায়ক উইকেট ক্রিকেটের জন্য ভালো নয়।

সর্বশেষ