৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

২১ জানুয়ারি ২০২৬

ইরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এ কথা জানান তিনি।

এর আগে ইরান হুঁশিয়ারি দেয়, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কোনো হামলা হলে ট্রাম্পকেও হত্যার লক্ষ্যবস্তু করা হবে। ইরানি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুলফজল শেখারচি বলেন, এ ধরনের আগ্রাসনের জবাব শুধু প্রতীকী নয়, বাস্তব ও কঠোর হবে।

এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, কিছু ঘটলে মার্কিন সেনাবাহিনী ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে। তিনি উল্লেখ করেন, আগেও একই ধরনের হুমকি তিনি দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে ইরানের কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে হুমকি দিয়ে আসছে তেহরান।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬