৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গরম চা আর ধূমপান একসঙ্গে করছেন? অজান্তেই বাড়ছে ক্যানসারের ঝুঁকি

৩১ জানুয়ারি ২০২৬

চায়ের কাপে চুমুক আর হাতে সিগারেট অনেকের কাছেই ক্লান্তি কাটানোর মাধ্যম হলেও এটি শরীরের জন্য অত্যন্ত ভয়াবহ। সম্প্রতি আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক জার্নাল ‘অ্যানলস অব ইন্টার্নাল মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যারা ধূমপান বা মদ্যপানে অভ্যস্ত তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করা মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। গবেষকদের মতে ধূমপান ও মদ্যপানের সঙ্গে নিয়মিত অতিরিক্ত গরম চা পান করলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি প্রায় পাঁচগুণ পর্যন্ত বেড়ে যায়। ৩০ থেকে ৭৯ বছর বয়সী সাড়ে ৪ লাখ মানুষের ওপর দীর্ঘ ৯ বছর ধরে চালানো এক সমীক্ষায় দেখা গেছে অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির ভেতরের আবরণকে ক্ষতিগ্রস্ত করে। এর ওপর যখন তামাক বা অ্যালকোহলের রাসায়নিক প্রভাব যুক্ত হয় তখন ক্যানসারের আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায়। চিকিৎসাবিদদের মতে সাময়িক আরাম দিলেও এই অভ্যাসটি আসলে শরীরের ভেতরে বড় ধরনের বিপদ ডেকে আনছে। সুস্থ থাকতে এখনই এই বিপজ্জনক খাদ্যাভ্যাস বর্জনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬