১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শরীয়তপুর-৩ আসনে মিয়া নুর উদ্দিন অপুর উঠান বৈঠক ও গণসংযোগ

২ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর–৩ (গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিয়া নুর উদ্দিন অপুর উঠান বৈঠক ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

১লা ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিকদার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এলাকাবাসীর কাছে মিয়া নুর উদ্দিন অপুর জন্য ভোট ও দোয়া কামনা করেন।

উঠান বৈঠকে উপস্থিত হয়ে মিয়া নুর উদ্দিন অপু নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে আগামীর বাংলাদেশ কেমন হবে—সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, মিয়া নুর উদ্দিন অপু নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। তিনি একজন জনবান্ধব ও শিশু-বান্ধব মানুষ হিসেবে ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।

সর্বশেষ