দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় এই সহায়তা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠাতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
- এইচএসসি পর্যায়: ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সন্তানদের জন্য জিপিএ ৪.৫ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৩.৫)।
- স্নাতক পর্যায়: ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণ হয়ে স্নাতক বা সমমানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। (কোটাধারী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যথাক্রমে জিপিএ ৪.৫ ও ৩.৫)।
বিশেষ শর্তাবলি: আবেদনকারীকে দরিদ্র, এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। অভিভাবকের মাসিক আয় কোনোভাবেই ১৫ হাজার টাকার বেশি হওয়া চলবে না। স্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আবেদন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃত্তির বিস্তারিত তথ্য ও আবেদন ফরম সোনালী ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।



