চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৬ আসামির রায় ঘোষণা করেছে।
রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি, এসআই আব্দুল মালেক ও বিশ্বজিৎ শাহা। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের পরিবারের মাঝে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাহসী জবানবন্দি দেওয়ায় আশুলিয়া থানার তৎকালীন এসআই শেখ আবজালুল হক ক্ষমা পেয়েছেন।



